বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
বিএনপি নেতা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ২৯.০৫.২০২৫ ২:০৯ এএম |



 বিএনপি নেতা আনোয়ার  হোসেনের দাফন সম্পন্ননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর বিএনপি নেতা মো: আনোয়ার হোসেনের (৬৩) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর কুমিল্লা নগরীর রেইসকোর্স নূর মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বাদশা মিয়ার বাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো: কাইমুল হক রিংকু, মরহুমের বড় ছেলে আকিবুর হোসেন।
জানাযা ও দোয়ায় অংশগ্রহণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো: মনিরুল হক সাক্কু, কুমিল্লা সফিউল আলম স্টীলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: সফিউল আলম ছোটন, পরিবহন ব্যবসায়ী এবং বিএনপি নেতা জলিশ আবদুর রব, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এডভোকেট মো: শরীফুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর শিল্পী সহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং মুসল্লীরা অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করে প্রথমে কুমিল্লা মুন হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিৎিসাধীন থেকে রেইসকোর্সের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন আনোয়ার হোসেন। মঙ্গবার দুপুরের দিকে তিনি আরো অসুস্থ্য হয়ে পড়েন, বিকেলের দিকে সিডিপ্যাথ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২