রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৭ এএম |



  বাঙ্গরায় ট্রিপল মার্ডার  বিএনপি নেতা  গ্রেফতার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহআলম সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পীর কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি মোঃ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহআলম সরকারের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ সরকার মুন্না সাংবাদিকদের জানান, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া মসজিদের সামনে থেকে তার বাবাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ উৎকণ্ঠায় ছিলেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানা থেকেও প্রথমে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে ডিবি অফিস থেকে শাহআলম সরকার নিজেই মোবাইল ফোনে জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তবে, ডিবি পুলিশের ওসি মোঃ আবদুল্লাহ জানান, শাহ আলমকে তুলে নেওয়া হয়নি। তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।   

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২