বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
দেবিদ্বার উপজেলায় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরে প্রথম সুলতানপুর মাদ্রাসার খাদিজা
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৯:০৬ পিএম |

দেবিদ্বার উপজেলায় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরে প্রথম সুলতানপুর মাদ্রাসার খাদিজা২০২৫ অর্থ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল হয়েছে, এবার কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদ্রাসা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস অর্জন করেন মেধাবী শিক্ষার্থী মোসাম্মৎ খাদিজা আক্তার। সে ১২৪৮ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা স্হানে রয়েছেন। উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করা ঐ শিক্ষার্থী সুলতানপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী। তাহার এ অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার বইছে। সে দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের (মাস্টার বাড়ির) হাজী মোহাম্মদ আবুল হোসেনের কন্যা।
নিজের সাফল্যের পেছনে খাদিজা নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং পরিবারের দোয়াকে মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যতে সে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
সুলতানপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রধান শিক্ষক কবির আহমেদ খাদিজার এই কৃতিত্বে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, "খাদিজার এই অর্জন পুরো উপজেলার জন্য গর্বের। সে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।" তিনি আরও জানান, এবারের দাখিল পরীক্ষায় দেবিদ্বার উপজেলার মাদ্রাসা বোর্ড থেকে খাদিজাই একমাত্র শিক্ষার্থী, যিনি সর্বোচ্চ নম্বরসহ গোল্ডেন এ প্লাস পেয়েছেন।
খাদিজার, বিজ্ঞান বিভাগের শিক্ষক নাহিদুল ইসলাম বলেন,আমি বিশ্বাস করি, যদি মন থেকে পড়ানো যায় এবং শিক্ষার্থীদের উপর আস্থা রাখা যায়, তাহলে যেকোনো সীমাবদ্ধতা জয় করা সম্ভব। আমি চ্যালেঞ্জ নিয়ে তাকে পড়িয়েছি, কারণ শুরু থেকেই বুঝেছিলাম, সে পারবে। আজ তার সাফল্যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমরা চাই, খাদিজাকে দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হোক। তার মতো আরও মেধাবীরা যেন তৈরি হয়—সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষা হবে আমাদের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার, আর প্রতিটি সাফল্য হবে অনুপ্রেরণার গল্প।
স্থানীয়রা আশা করছেন, খাদিজার এই উজ্জ্বল ফলাফল অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও আরও বড় সফলতা বয়ে আনবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২