রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
বাহার ও সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৫৪ পিএম |

বাহার ও সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।

আকম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২