কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো TED অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট TEDxComilla University অনুষ্ঠিত হয়েছ। ১৯ জুলাই শনিবার এ কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত, উদ্যোক্তা বিভিন্ন খাতের ১১ জন স্পিকার এই আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে তাঁদের জীবন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও অনুপ্রেরণার গল্প শেয়ার করেন। এবারের প্রতিপাদ্য 'The Next Wave'। যার অর্থ হচ্ছে পরবর্তী সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনার দিকনির্দেশনা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদোয়ান রনি, লেখক ও সেনা সদস্য ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর, উদ্যোক্তা এ কে এম লুৎফুর রহমান, ফকির গ্রুপের সিএইচআরও সুমন কান্তি সিংহ, গবেষক মোহাম্মদ জাকির হোসেন, পিসি বিল্ডার্সের চীফ এডিটর অনন্য জামান, এআই ইন্জিনিয়ার নাঈম হাসান।