শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
তানভীর দিপু:
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৮ এএম |


কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ঐ এলাকায় ভাড়া থাকতে বলে জানা গেছে। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। 
প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর গৃহকর্তা রাজমিস্ত্রী মীর হোসেন পলাতক রয়েছেন । নিহত গৃহকর্ত্রী জাহেদা আক্তার (৩৫) স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন এবং নিহত তাদের মেয়ে মিশু ১৫ বছর বয়সী। তাদের ১২ বয়সী ফাতেমা নামে আরো এক শিশু কন্যা রয়েছে। 
বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই তারা এই বাড়িতে ভাড়া আসেন। গতকাল মধ্যরাতে জিহান ফুটওয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান, বাসার ভেতর জাহেদা আক্তারের মৃত্যু হয়েছে; মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে। এ ঘটনার পর তিনতলায় গিয়ে খোঁজ নেয়ার সময় তিনি দেখতে পান মীর হোসেন পালিয়ে গিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। একই ঘরের ভেতরে মা ও মেয়ের মরদেহ পড়ে রয়েছে। 
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রিয়ার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। 
নিহত জাহেদা প্রতিবেশী আব্দুল্লাহ সরকার জানান, আমরা পাশের ঘরেই থাকি কিন্তু কখনো তাদের মধ্যে কোন কলহ দেখি নাই। ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।




 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২