রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
দাফনের ২৫ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
প্রদীপ মজুমদার, লালমাই
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৭ এএম |



 দাফনের ২৫ দিন পর ময়নাতদন্তের  জন্য লাশ উত্তোলন কুমিল্লার লালমাইয়ে দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে সাকিব চৌধুরী (৩০) নামের এক যুবকের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১ টায় উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা লালমাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল ফারুক।
নিহত সাকিব চৌধুরী উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সোহেল চৌধুরীর ছোট ছেলে। বিয়ের ৩৬ দিনের মাথায় প্রবাসী স্বামীকে গোপন অঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা এবং লালমাই থানা পুলিশের একটি টিম।
মামলার বিবরণে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সোহেল চৌধুরীর ছোট ছেলে সৌদি প্রবাসী সাকিব চৌধুরী গত ২৭ মার্চ বিবাহ করার উদ্দেশ্যে দেশে আসেন। গত ২৯ মে লাকসাম উপজেলার নৈরপাড় এলাকার নিশ্চিন্তপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে আয়েশা আক্তার (২৪) কে প্রবাসী সাকিব চৌধুরী পারিবারিক ভাবে ৭লক্ষ টাকা মোহরানায় বিয়ে করে। বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীর উপহারের স্মার্ট ফোনে পুরাতন সিম নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তির সাথে নিয়মিত কথা বলতে শুরু করেন নববধু। এই নিয়ে নব দম্পতির মধ্যে অবিশ্বাস ও অশান্তি শুরু হয়। গত ৩ জুলাই রাত ১১টায় তারা নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৪টায় নববধু আয়েশার চিৎকার শুনে পরিবার ও বাড়ির লোকজন গিয়ে দেখেন, সাকিব চৌধুরীর গলায় ওড়না পেছানো। স্ত্রীর কোলে স্বামীর মাথা রাখা। পরিবারের সদস্যরা অসুস্থ মনে করে সাকিবকে কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসকরা অনুমান এক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। 
মামলায় আসামীরা হলেন নিহতের স্ত্রী আয়েশা আক্তার (২৪) শ্যালক রাসেল (২৩), শ্বশুর তাজুল ইসলাম (৬৫), স্ত্রীর নিকটাত্মীয় বরুড়া উপজেলার বনকরা গ্রামের সফিকুল ইসলাম (৬০) ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের আশ্রাফপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে মমিনুল ইসলাম (৪৫)। 
লাশ উত্তোলনের পূর্বে স্বজন, এলাকাবাসী, বন্ধুবান্ধব, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়,সামাজিক সংগঠন অনতিবিলম্বে এই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন কবির মজুমদার, মোশাররফ হোসেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা লালমাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল ফারুক জানান নিহতের পিতা সোহেল চৌধুরী গত ৯ জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং- সি আর নং ৪৯১/২৫। উক্ত মামলায় আদালতের নির্দেশে সাকিব চৌধুরীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন হবে। প্রকৃত আসামী চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২