বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
৬৭ ওভারেই অলআউট অস্ট্রেলিয়া
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:২৪ এএম আপডেট: ০৫.০৭.২০২৫ ২:২৪ এএম |




 ৬৭ ওভারেই অলআউট অস্ট্রেলিয়া

গ্রেনাডার সবুজ উইকেটে টস জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরুটা যেমন ছিল আশাব্যঞ্জক, তেমনি হঠাৎই এক পর্যায়ে তারা যেন হারিয়ে ফেলে পথ। তাতে মাত্র ৬৬.৫ ওভারেই অলআউট ২৮৭ রানে। তবে আরও বিপর্যয় এড়াতে আজ আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আলেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার।
উসমান খাজা ও স্যাম কনস্টাস শুরুটা ভালো করেছিলেন। তুলেছিলেন ১০ ওভারে ৪৭ রান। কিন্তু এরপর ক্যারিবীয় পেসারদের আগুনে স্পেলে ধস নামে অজিদের ব্যাটিংয়ে। মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান খাজা, কনস্টাস ও স্টিভ স্মিথ। তিন সিনিয়র ক্রিকেটারই ব্যর্থ।
খাজা ফেরেন এলবিডব্লিউ হয়ে (১৬), কনস্টাস ক্যাচ দিয়ে (২৫), আর স্মিথ যান শূন্য রানে টপ এজ হয়ে। স্কোরবোর্ডে হঠাৎই দেখা দেয় ৫০/৩।
ক্যামেরন গ্রিন (২৬) আর ট্র্যাভিস হেড (২৯) একটু ভরসা দিলেও বেশিদূর যেতে পারেননি। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে অজিরা ছিল ছিন্নভিন্ন। ঠিক তখনই ব্যাট হাতে জুটি বাঁধেন ক্যারি ও ওয়েবস্টার। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ১১২ রান।
ক্যারি ৮১ বলে করেন ৬৩ রান (১০ চার, ১ ছক্কা), আর ওয়েবস্টার লড়াকু ইনিংসে করেন ৬০ রান (১১৫ বল, ৬ চার, ১ ছক্কা)। তবে বাকি ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেননি। কামিন্স ১৭, স্টার্ক ৬, লিয়ন ১১ রানে বিদায় নেন দ্রুত। তাতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৮৭ রানে, মাত্র ৬৭তম ওভারে। দিন শেষে বৃষ্টির কারণে আর খেলা হয়নি।
আলজারি জোসেফ ছিলেন ক্যারিবীয় বোলিংয়ের মূল মুখ। তিনি ৬১ রানে নেন ৪টি উইকেট। ৪৫ রানে ২টি উইকেট নেন জয়ডেন সিলস।  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২