শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
‘বিপিএল ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না’
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৬ এএম |



  ‘বিপিএল ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না’

বিপিএল আয়োজন নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বেশ কয়েকটি মিটিংও ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে৷ তবে বিপিএল নিয়ে যতটা তোড়জোড় দেখা যাচ্ছে ততটা দেখা যাচ্ছে না আসন্ন এনসিএল আয়োজন নিয়ে।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান যে এনসিএল নিয়ে কোনো সভা হচ্ছে না বিপিএলের মতো। জবাবে বুলবুল বলছিলেন, 'একটা প্রেস কনফারেন্স করলাম কিছুদিন আগে। সেখানে ৬০ ভাগ প্রশ্নই ছিল বিপিএল নিয়ে, তো আমি তখন সাংবাদিক ভাইদের জিজ্ঞেস করলাম যে বিপিএল কি এতটাই পপুলার। হ্যাঁ পপুলার ধুম ধারাক্কা একটা কালারফুল খেলা হয়।'
'কিন্তু এটা ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না। এটা সবাই করে আমরাও করি। এটার আসলে ইম্প্যাক্টটা কি এটা এখনো ওইভাবে দেখতে পাইনি আমরা। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই বিপিএল করার পক্ষে।'
পরে এনসিএল আয়োজন নিয়ে আশার কথা শুনিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তবে তার থেকে আপনি যে কথাটা বললেন এনসিএল আমরা চেষ্টা করছি। এবং বিসিএলের চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা হয়েছে। আমাদের যে চারটা দল থাকে সেখান থেকে তিনটা দল দেশি এবং একটা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে নেব। সেই খেলা গুলো আমরা দিন এবং রাত্রে খেলানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব আগামী বছর যে কোনো একটা টেস্ট পিংক বলে খেলে ফেলতে পারি।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২