শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
আন্তর্জাতিক স্কোয়াশ সমাপ্ত
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৬ এএম |


  আন্তর্জাতিক স্কোয়াশ সমাপ্ত

আজ ঢাকা সেনা নিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শেষ হয়েছে চারদিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫৷ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয়টি দেশের পেশাদার স্কোয়াশ এতে অংশগ্রহণ করেছিলেন।
ছেলেদের চ্যালেঞ্জ ট্যুর-৩ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শাহাদাৎ, রনি ও সুমনের সাথে জুনিয়র দলের আপন, আজিজ, আমিনুল, পারভেজ ও সাইমুনসহ আটজন পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করে আটজন বিদেশি পেশাদার স্কোয়াশ খেলোয়াড়ের সাথে।
প্রথম সেমিফাইনালে ইরানের সেপার শ্রীলংকার শ্রেষ্ঠ আর এই প্রতিযোগীতার ১নং খেলোয়াড় রাভিন্দু লোকশ্রীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুয়েতের বাদর আলমাগাবী তুমুল প্রতিদন্ধিতার পর দুই নম্বর সিডিং খেলোয়াড় ভারতের দেওয়াকর সিংকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ ফাইনাল খেলায় ইরানের সেপার কুয়েতের বাদর আলমাগাবীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বাংলাদেশী পুরুষ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন।
অপর দিকে মহিলাদের প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার মহিলা পেশাদার স্কোয়াশ খেলোয়াড় ভাটরিকা সাইনি বাংলাদেশের মারজান মনিকাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার ভিনিকা সাইনি বাংলাদেশের চাঁদনী সরকারকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। আজ ফাইনালে ভিনিকা সাইনি ভাটিকা সাইনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই গ্রুপের শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্জান মনিকা।
ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকর-উজ-জামান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ অব জেনারেল স্টাফসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আর এফ এল গ্রুপের এম ডি আর এন পাল, ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নির্বাহী পর্ষদের সদস্য।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২