সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ২৯.০৫.২০২৫ ২:০৮ এএম |



 বুড়িচংয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  জাসাসের ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন  কুমিল্লার বুড়িচং উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাসের) পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম মিলন এবং সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন।
সম্প্রতি বুড়িচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাসের) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে জাসাসের পুর্নাঙ্গ এ কমিটি কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাসের) অনুমোদন দেন।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মফিজুল হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শরীফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ খান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুর রহমান। এ ছাড়াও ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্য রয়েছেন। উক্ত কমিটি কে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২