রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে আলোচনা, দোয়া
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৭ এএম |



 জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভাষা সৈনিক  অজিতগুহ মহাবিদ্যালয়ে আলোচনা, দোয়ানিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি-২০২৫ শিরোনামের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 
এতে বিগত ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 
অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. কামরুর রশীদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মো. কিবরিয়া হাসিব ও মো. ইনজামাম প্রমুখ। 
সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। 
বক্তারা বলেন- জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ত্যাগের কথা জাতি কখনও ভুলবে না। কারণ তারা নিজেদের কোনো চাওয়া-পাওয়া থেকে এ আন্দোলন করেননি। জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতেই তারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাই তাদের স্বপ্ন বাস্তবায়ন জাতিকে ঐকবদ্ধ থাকতে হবে। কারণ বিভাজন হলে আবারও অশনিসংকেত নেমে আসতে পারে।
শহিদদের স্মরণ করে আগামীতে বৈষম্যমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের নিয়ে রচনা প্রতিযোগিতা, গ্রাফিতি চিত্রাংকন প্রতিযোগিতা, ফুটবল খেলার প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপনা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কার বিতরণ ও শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২