বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
গোমতীর পাড়ে শতাধিক স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
তানভীর দিপু:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:০৬ এএম আপডেট: ২৯.০৭.২০২৫ ১:৩৪ এএম |


 গোমতীর পাড়ে শতাধিক স্থাপনায়  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


কুমিল্লার আদর্শ সদরে গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার ও সোমবার এই বিশেষ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এসময় সহযোগিতায় ছিলেন, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং কুমিল্লা জেলা পুলিশ। 
 গোমতীর পাড়ে শতাধিক স্থাপনায়  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পালপাড়া কালিমন্দির থেকে শুরু করে বিবির বাজার স্থলবন্দর এলাকা পর্যন্ত বিস্তৃত ওই অংশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল টং দোকান, রেস্টুরেন্ট ও নানা ধরনের বাণিজ্যিক স্থাপনা। এসব স্থাপনায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত হচ্ছিল ব্যবসা। এমন কি এসব প্রতিষ্ঠানের কোন কোনটিতে মাদক ব্যবসায়ের অভিযোগের কথাও জানিয়েছে প্রশাসন। জানা গেছে, গোমতী বিলাস, রোজ ক্যাফে ভ্যালি, বাগান বিলাসসহ অন্তত ১শ' টি টং দোকান এবং রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ওই জমিতে কোনো স্থায়ী বা অস্থায়ী বাণিজ্যিক স্থাপনায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এসব স্থানে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, “জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গোমতীর পাড়ে কোনো অবৈধ বিদ্যুৎ সংযোগ চলবে না। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২