সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুদাফ্ফরগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |


কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ চিকুনিয়া  এলাকায়, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংস্থাটির মুদাফ্ফরগঞ্জ শাখা অফিস প্রাঙ্গণে ০৭জুন/২০২৬  রবিবার দিন ব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি  ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মৌসুমী কবীর, ডাঃ মনোজ সিনহা, ডাঃ সামাউন হাসান চৌধুরী, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ তানজিয়া আরাবী, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি, ডাঃ ইসমাইল হোসেন।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা  বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত বিশ্বাস  হিসাবরক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
সরকারি পরিচালক মোঃ গোলাম  মোস্তফা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায়  মুদাফ্ফরগঞ্জ শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং  চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত বিশ্বাস বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। অত্র শাখার  হিসাব রক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের  এবং এলাকার  মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই । বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষগণ সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ-প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান  পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২