বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
‘এই জিহাদ সেই জিহাদ নয়’
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২৪ পিএম |

‘এই জিহাদ সেই জিহাদ নয়’নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকা পড়া মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড প্রদানের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে গ্রিলে আটকে পড়া জিহাদকে অন্য এক জিহাদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গ্রিলে আটকে পড়া জিহাদকে কুমিল্লা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, গতকাল আমরা জিহাদ নামে এক ব্যক্তিকে আটক করেছিলাম; পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু মঙ্গলবার দৈনিক কুমিল্লার কাগজে প্রকাশিত সংবাদে ছাপা হয়েছে- চুরি করতে এসে আটকে পড়া জিহাদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে দুই জাহিদ ভিন্ন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২