ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও
ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ জুন)
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একই দিন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার
সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসান উপজেলার পূর্বপাড়া এলাকায়
অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক
আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে গ্রেফতার করা হয়। রানা উপজেলার
ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া (জলিল মেম্বারের বাড়ি) এলাকার আব্দুস সালামের ছেলে।
পৃথক
আরেকটি অভিযানে আশাবাড়ী এলাকা থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি
মো. জাহেরকে (৩৯) গ্রেফতার করেন থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার।
গ্রেফতারকৃত জাহের আশাবাড়ী মধ্যপাড়া এলাকার তবদল হোসেনের ছেলে।
এ বিষয়ে
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন
এবং বলেন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
