সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অচিরেই চৌদ্দগ্রাম তারেক রহমানের সৈনিকদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে-কামরুল হুদা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |



সাবেক ছাত্র নেতারা যদি দায়িত্ব নিয়ে ছাত্রদল পূর্ণগঠনে কাজ করেন, অচিরেই চৌদ্দগ্রাম জিয়াদর্শ ও মা খালেদার আদর্শ বুকে লালন করে তারেক রহমানের সৈনিকদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে। সবাই মিলে কাজ করে বটদের অপপ্রচার ও কুৎসিত কুরুচিপূর্ণ স্লোগান দেয়া বেয়াদব অশিক্ষিত অর্বাচীনদের থেকে চৌদ্দগ্রাম এবং দেশকে রক্ষা করতে হবে। এমনই মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। তিনি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত শহীদ জিয়াউর রহমান বীরউত্তম হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের এক যৌথ মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন।
উপজলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা মোঃ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, পৌরসভা সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের রায়হানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। চৌদ্দগ্রামের সকল ইউনিয়নের ছাত্রদলের নেতাদের ঈদ পরবর্তী এ পূণর্মিলনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি অনেক প্রানবন্ত হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২