রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
উল্টো পথে আসা অটোরিকশায় বাসের চাপা, মোটরসাইকেলের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৮ এএম আপডেট: ০৭.০৬.২০২৬ ২:২০ এএম |

কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট ৫ জন নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়ায় শনিবার (৬ জুন) এসব দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এবং একই দিন সকাল সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রামের ছুপুয়ায় দুর্ঘটনাগুলো ঘটে। বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও লাকসাম হাইওয়ে থানার কর্মকর্তারা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো পথে লালমাই বাজারের দিকে যাচ্ছিল। একই সময় শাহ আলী সুপার পরিবহনের একটি বাস লালমাই বাজার থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। রতনপুর এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয় বাসটি। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন দিনমজুর ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন। নিহত তিন দিনমজুরের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনী বলেন, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহতদের চিকিৎসাও চলছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুইজন নিহত হন।
পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মদিনা পরিবহনের বাসের পেছনে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের পেছনের বডির নিচে আটকে যায়।
নিহতরা হলেন কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকার মোটরস ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ছানাউল্লাহ এবং তার সহকর্মী মো. অন্তর।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
একই দিনে কুমিল্লার দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২