বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিক্টোরিয়ার নজরুল হলে শিক্ষার্থী নির্যাতন হয়নি, ছাত্রদলের সম্পৃক্ততা নেই- হল তত্বাবধায়ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৫০ এএম |

ভিক্টোরিয়ার নজরুল হলে শিক্ষার্থী নির্যাতন হয়নি, ছাত্রদলের সম্পৃক্ততা নেই- হল তত্বাবধায়কআবু সুফিয়ান : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আলোচনা তৈরি হলেও, এ ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হল তত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া। 
জানা যায়, নজরুল হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের অভিযোগ এনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম গত ১৫ এপ্রিল হল তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। অভিযুক্তরা হলেন, আরিফুল ইসলাম, 
তারেক রহমান, মহিউদ্দিন সরকার মুন্না, এম.এম মো. শাকিল, মো. সায়মুন রিয়াদ, মো: আব্দুল হাকিম, ইব্রাহিম, আনিছুর রহমান রানা, আফসার উদ্দিন, আব্দুস সামি মজুমদার, ফাহাদ ভূইয়া, 
সাইফুর রহমান রুদ্র। লিখিত একপত্রে আব্দুস সামি মিথ্যাচার হিসাবে প্রভোষ্টকে জানান। 
উপস্থিত সভায় ছাত্রদলের তারেক রহমান জানান, এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। এখানে অনেকে পদপ্রার্থী। তাই যুদ্ধটা নিজ ঘরের মধ্যে। 
অভিযোগের প্রেক্ষিতে হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিপন মিয়া অভিযুক্তদের ডেকে ২০ মমার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। পরে ঘটনার বিবরণ ও প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। 
অভিযোগকারী মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, এটি ভুল বুঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার যে, সমাধান দিয়েছেন আমি খুশি। আমি স্যারের কাছে, আমার নিরাপত্তার বিষয়টি জানিয়েছি। স্যার বলেছেন, ভয় নেই। কোন সমস্যা হবে না। 
এ বিষয়ে হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিপন মিয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। 
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছিল, তা সঠিক নয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
ফুটবলের মহারণ শুরু আজ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২