সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোহরগঞ্জে নাথেরপেটুয়া পোস্ট অফিসের জরাজীর্ণ ভবন, সংস্কারের দাবি এলাকাবাসীর
মো. হুমায়ুন কবির মানিক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |



কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারে অবস্থিত ঐতিহাসিক ‘নাথেরপেটুয়া পোস্ট অফিস’ ভবনটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, ভেঙে গেছে জানালা এবং রডও চুরি হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই পোস্ট অফিসটি একসময় খিলা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোটসহ আশপাশের বিশাল এলাকার প্রধান কেন্দ্রবিন্দু ছিল। তবে বর্তমানে ভবনটির বেহাল দশার কারণে ডাক বিভাগের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সেখানে কর্মরত পোস্টমাস্টার মো. আমিনুল ইসলাম জানান, ভবনটির কোনো নিরাপত্তা নেই। রাতে জানালা ও ড্রয়ার ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র এবং মালামাল চুরির ঘটনা ঘটছে। এমনকি  কর্মরতদেরও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ ডিজিটাল হলেও এই গুরুত্বপূর্ণ পোস্ট অফিসটির কোনো উন্নয়ন হয়নি। এখানে কর্মরত কর্মকর্তা ও সেবা নিতে আসা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই।
এই পরিস্থিতিতে নাথেরপেটুয়া পোস্ট অফিসের জন্য একটি নতুন আধুনিক ভবন নির্মাণ অথবা জরুরি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে ডাকঘরটি সংস্কার করে এলাকার গ্রাহক ও কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২