সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাচারে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |




 সাচারে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।
সংস্থাটির সাচার শাখা অফিস প্রাঙ্গণে ৭ জুন ২০২৬, (রবিবার) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আসাদুল ইসলাম, ডাঃ মোঃ তাসনুভা, ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, ডাঃ উজ্জল মিত্র, ডাঃ মহিউদ্দিন, ডাঃ ফজলে রাব্বি। 
এ সময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র চাঁদপুর জোনের শাখা ব্যবস্থাপক মাহমুদ আলম, অডিট অফিসার মোঃ জুয়েল রানা এবং শাখার হিসাব-রক্ষক মোঃ আসাদুজ্জামান ।
এ সময় শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
অডিট অফিসার  মোঃ জুয়েল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।
শাখা ব্যবস্থাপক মাহমুদ আলম  বলেন, আমাদের শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রতি বছর এ ধরনের সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে চাই।বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। এছাড়াও উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতিও ধন্যবাদ জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২