সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
‘ফেরেশতে’ চলচ্চিত্রে কবি পিয়াস মজিদের লেখা গান
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম |

‘ফেরেশতে’ চলচ্চিত্রে কবি পিয়াস মজিদের লেখা গানদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তিপাচ্ছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'ফেরেশতে'। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সাড়াজাগানো এ চলচ্চিত্রে স্থান পেয়েছে কুমিল্লার কৃতী সন্তান কবি পিয়াস মজিদের লেখা একটি গান। পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীত শিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  'ফেরেশতে' সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটিতে উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে তাদেরই একজনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি নির্মাণের পর থেকেই ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। 
ছবিটি মানবিক বার্তার জন্য ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে জিতেছে জাতীয় পুরষ্কার। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল রশিদ এবং পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুরতাজা আতাশ জমজম। এতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ করে আয়ারল্যান্ডের ইতিহাস
ব্রাজিল ম্যাচের আগে যে সমস্যা ভাবাচ্ছে জাপানকে
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের কমিটি গঠন
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২