রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক সমাজের জন্য অভিশাপ: সফিকুর রহমান
মনোহরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম |

মাদক সমাজের জন্য অভিশাপ: সফিকুর রহমানমোঃ হুমায়ূন কবির মানিক: মাদক সমাজের জন্য অভিশাপ। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এলাকা মাদকমুক্ত রাখার জন্য সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর মাঠে ইসলামপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের যোগ্য খেলোয়াড় ও নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তিনি উপস্থিত ছাত্র ও যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করার জন্যও আহ্বান জানান।


মাদক সমাজের জন্য অভিশাপ: সফিকুর রহমানফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, জামায়াত নেতা হাফেজ শাহ আলম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন মজুমদার, মালেশিয়া প্রবাসী আবদুস সালাম মজুমদার, মনির হোসেন, কাতার প্রবাসী নুরমোহাম্মদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান বেলায়েত মজুমদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকার বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 খেলায় একতা ইয়াং স্টারকে হারিয়ে মজুমদার বাড়ি কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২