রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ৩০.০৭.২০২৫ ২:০৭ এএম |


 পুলিশের ১১ কর্মকর্তাকে  বদলিনিজস্ব প্রতিবেদক: পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে—অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মঙ্গলবার (২৯জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
কে কোথায় বদলি:
বদলি কর্মকর্তাদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পিবিআইয়ে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে এপিবিএনে, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে-পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এটিইউয়ের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে, পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২