মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৯:০৪ পিএম |

ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার


ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জনে পৌঁছেছে।
গতকাল সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে। অপরদিকে কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (৯ জুন) ভারতের স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। অপরদিকে গুজরাটে এই সংখ্যা ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন।
করোনার সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকেই হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কি করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি। আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন।
তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে গতকাল রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু আজকের আপডেটে কারও মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি।

সূত্র: নিউজ ১৮












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২