সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৩৭ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫২ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ১৪ মাস পর শুরু হওয়া এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ২৭১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রোববার সকালে উপজেলা সদরের উপজেলা পরিষদ মডেল স্কুলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৯৩টি কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কার্যক্রমটি সফল করতে মাঠপর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, “আমাদের ১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি আরও ১৯২টি অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত কর্মীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছেন। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে এই কর্মসূচির আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থকেন্দ্রে এসে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২