সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ২৯.০৬.২০২৬ ১:০৪ এএম |


 কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন উদ্বোধননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৮টায় নগর ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিন নগরীর ২৭টি ওয়ার্ডে স্থাপিত ১৫৬টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ আইইউ সমৃদ্ধ একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ আইইউ সমৃদ্ধ একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা জানান, শতভাগ শিশুকে এই কর্মসূচির আওতায় আনতে নগরীর বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২