চৌদ্দগ্রাম
প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি ব্যক্তিগত
সফরে থাইল্যান্ড পৌঁছেছেন। সাথে রয়েছেন তাঁর স্ত্রী প্রফেসর ডাঃ হাবিবা
আক্তার সুইট। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় উপনেতার সহকারী
একান্ত সচিব আরিফুর রহমান দ্বীলু।
জানা গেছে, বিরোধীদলীয় উপনেতা ডাঃ
সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি ২৮ জুন রোববার বেলা ১১টায় থাইল্যান্ডের
উদ্দেশ্যে বিমানে যাত্রা করেন। সেখানে এক সপ্তাহ অবস্থান শেষে আগামী ৫
জুলাই তিনি দেশে ফেরার কথা রয়েছে। তিনি চৌদ্দগ্রামসহ সমগ্র দেশবাসীর দোয়া
কামনা করেছেন।
