সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
জেদ্দায় প্রবাসী চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের মতবিনিময়
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫২ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: সৌদিআরবের জেদ্দায় প্রবাসী চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেদ্দার একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বিপ্লবের সভাপতিত্বে ও মাঈন উদ্দিন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, জেদ্দা কমিউনিটি ব্যাক্তিত্ব ডক্টর মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন আব্দুল জলিল, ফাহিম, সাইদ ভুঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মতিন, উজ্জ্বল চৌধুরী, মোঃ হাসান, মাঈন উদ্দিন প্রমুখ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের নানা সমস্যা তুলে ধরে বলেন, মাদক নির্মূলে প্রধান কাজ হবে মাদক ব্যবসা ও মাদক আসার রুটগুলো বন্ধ করা।  মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়।  মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও কঠোর হওয়ার আহ্বান করেছি।  তিনি আরো বলেন, ‘যারা সত্যের পক্ষে কাজ করবে, যারা সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যারা মিথ্যা দূর করার জন্য কাজ করবে তারাই দুনিয়া ও আখেরাতের জীবনে সফলতা অর্জন করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২