চৌদ্দগ্রাম
প্রতিনিধি: শিশুদের পুষ্টি ঘাটতি দূর করা এবং ভিটামিন ‘এ’ জনিত
স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সারদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার এ
কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ
চৌধুরী। এ সময় সময় উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আল মনসুর, স্বাস্থ্য পরিদর্শক
আমিনুল ইসলাম, শাহনেওয়াজ রানা ও হাবিবুর রহমানসহ আরও অনেকে।
