‘মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় মাদক বিরোধী আলোচনা সভা হয়।
শনিবার (২৮ জুন) বিকালে উপজেলা মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে ওই মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে তাজুল ইসলাম আড়ৎদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল।
বিশেষ
অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবদল সাবেক আহবায়ক মাওলানা আবুল
খায়ের, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কে. এম জামাল।
এসময়
উপস্থিত ছিলেন- মনু মিয়া মেম্বার, মো.আল আমিন মেম্বার, নুরুল ইসলাম,
প্রবাসী তাজুল ইসলাম, যুবদল নেতা সাত্তার মুন্সী, ছাত্রদল নেতা মো. সোহেল
রানা প্রমুখ।
মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের
হুশিয়ারি প্রদান করেন স্থানীয় বক্তরা। এসময় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের
ধরিয়ে দিতে এলাকাবাসীর প্রতি আহবান পুলিশ।
