সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
দেবিদ্বারে হাজীদের সম্মানার্থে পুনর্মিলনী ও মতবিনিময় সভা
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫২ এএম |


কুমিল্লার দেবিদ্বারে হাজীদের সম্মানার্থে পুনর্মিলনী ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে  উপজেলা পরিষদ হলরুমে সিন্দাবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে হাজীদের সম্মানার্থে পুনর্মিলনী ও মতবিনিময় সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আমিনুল ইসলাম।
সিন্দাবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী হাজী মো. জামাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক মো.শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন মুন্সী, মো. ফেরদৌস আহমেদ, সহকারী অধ্যাপক মাওলানা মো. শহিদুল্লাহ ভূঁইয়া, মাওলানা মো. কামাল উদ্দিন মুন্সী, হাজী মো. মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হজের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির একটি পরীক্ষা।” “আপনারা যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কা ও মদিনার মাটি স্পর্শ করে এসেছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে হজের প্রকৃত সফলতা শুধু হজ পালনেই নয়, বরং হজ-পরবর্তী জীবনেও সেই তাকওয়া, সততা, শৃঙ্খলা ও নৈতিকতা ধরে রাখার মধ্যেই নিহিত। মক্কা-মদিনা থেকে অর্জিত শিক্ষা আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হতে হবে।”
মাওলানা মো.আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক মো.শহীদুল ইসলাম বলেন, পুনর্মিলনীর উদ্দেশ্য কেবল হজের স্মৃতিচারণ নয়; বরং হাজিদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করা। তিনি বলেন, “আমরা দেবীদ্বারের হাজিরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারি, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে ভূমিকা রাখতে পারি এবং একটি আদর্শ সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারি—আজকের এই দিনে সেটিই হোক আমাদের অঙ্গীকার।”অনুষ্ঠান শেষে হাজিদের জন্য বিশেষ দোয়া ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২