কুমিল্লার
লালমাইয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী
ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে তাহার স্মৃতি চারণ করে আলোচনা সভা ও আত্মার
মাগফিরাত কামনায় রবিবার ২৮ জুন বিকেলে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার
মহিলা কলেজের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব উপজেলা
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হায়াতুন্নবী মজুমদার। অনুষ্ঠানে প্রধান
আলোচক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এডভোকেট
হামিদুল হক ভূঁইয়া। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা শহীদ জিয়া
স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম লালু,কুমিল্লা মহানগর শহীদ
জিয়া স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আমির হোসেন আমির,লাকসাম উপজেলা শাখার
সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, লালমাই উপজেলার উপদেষ্টা সদস্য মো: জাহাঙ্গীর
আলম সর্দার, মো: তোফায়েল আহমেদ মজুমদার, বাহার উদ্দীন প্রমুখ।
এসময়
উপস্থিত থেকে আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন মরহুম কাজী কাজলের একমাত্র
সন্তান আমার দেশ পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি কাজী এয়াকুব আলী নিমেল।
তিনি উপস্থিত সকলের নিকট পিতার জন্য এবংপরিবারের জন্য দোয়া চান।
বক্তারা
প্রয়াত শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন কাজলের
জীবন কর্ম নিয়ে আলোচনায় বলেন, কাজী কাজল একজন বিএনপির নিবেদিত ভালো মানুষ
ছিলেন, বাগমারা বাজারের মতো জায়গায় বিএনপি করা অনেক কঠিন কাজ ছিলো, কিন্তু
তিনি খুব ভালো ভাবে বিএনপির রাজনীতি করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
কুমিল্লা আদর্শ সদর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মো:
আনিসুজ্জামান ভূঁইয়া। শেষে দোয়া মাহফিলে কাজী কাজলের আত্মার মাগফিরাত কামনা
করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
