গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল বীর
মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায়
কুমিল্লার লালমাই উপজেলায় ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার
(২৮ জুন) বিকাল ৪টায় এক অনুষ্ঠানের মাধ্যমে লালমাই উপজেলার বীর
মুক্তিযোদ্ধা বাবু হারাধন বিশ্বাসের হাতে নবনির্মিত এই বীর নিবাসের চাবি
হস্তান্তর ও ঘরের ফলক উন্মোচন করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা
বিভাগের বাস্তবায়নে এই প্রকল্পটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-১০ সংসদীয়
আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ।
প্রধান অতিথির
বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "বীর মুক্তিযোদ্ধারা জাতির
শ্রেষ্ঠ সন্তান। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সংকট দূরীকরণে সরকার
নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই 'বীর নিবাস' প্রকল্প তারই একটি অনন্য
দৃষ্টান্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মো: এনামুল হক,
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো
: রফিকুল ইসলাম প্রমুখ। ওই দিন অন্যান্য কর্মসূচীর মধ্য সংসদ সদস্য
আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া প্রথমে বাগমারা ২০ শয্যা হাসপাতালে ভিটামিন-এ
ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন, বাগমারা বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপণ,
উপজেলা কমপ্লেক্সে কৃষকদের প্রণোদনার সার ও বীজ বিতরণ ও মাসিক আইনশৃংখলা
কমিটির সভায় যোগ দেন।
এছাড়া উদ্বোধনকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বীর
মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। নিজের ঘর পেয়ে আবেগপ্লুত হয়ে বীর
মুক্তিযোদ্ধা বাবু হারাধন বিশ্বাস সরকারের এই মহতী উদ্যোগের প্রতি গভীর
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
