সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা বিভাগ, বিমানবন্দর চালু ও কর্ডলাইন দ্রুত শেষের দাবি ড. মোশাররফের
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫২ এএম |


সংসদে বাজেট আলোচনায় কুমিল্লার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কুমিল্লার দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জোরালোভাবে তুলে ধরেছেন বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণা, কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু এবং ঢাকা-কুমিল্লা নতুন রেলওয়ে কর্ডলাইন প্রকল্প দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে সরকারের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অচল থাকা কুমিল্লার ঐতিহ্যবাহী বিমানবন্দরটি সংস্কার করে পুনরায় চালুর দাবি জানান তিনি।
ড. মোশাররফ বলেন, ঢাকা ও কুমিল্লার মধ্যে নতুন রেলওয়ে কর্ডলাইন নির্মাণ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া তিনি দাউদকান্দিকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করারও দাবি জানান।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য বাজেট উপস্থাপন করেছে। অতীতে বাঙালি জাতি বহু অসম্ভবকে সম্ভব করেছে উল্লেখ করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সংসদে ফিরে বক্তব্য দিতে গিয়ে আবেগঘন কণ্ঠে ড. মোশাররফ বলেন, ২০২৩ সালের নভেম্বরে স্ট্রোকের পর দেশবাসীর দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে তিনি নতুন জীবন পেয়েছেন। তিনি বলেন, জীবিত অবস্থায় দেশের রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের ভোটে আবারও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।
নিজের রাজনৈতিক জীবনের শুরুর স্মৃতিচারণ করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় রাজনীতিতে আসার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন।
তিনি দাবি করেন, বর্তমান সরকারের মাত্র চার মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে এনেছে। এসব সফরের ধারাবাহিকতায় চীনের ১১টি প্রতিষ্ঠান বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধী দলের বাজেট-সংক্রান্ত সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানিয়ে ড. মোশাররফ বলেন, একটি বাজেট তখনই পরিপূর্ণ হয়, যখন এর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক নিয়েই সংসদে গঠনমূলক আলোচনা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২