নিজস্ব
প্রতিবেদক: গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ পরিবারের ৮ম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "পরিবেশ ও জলবায়ু সচেতনতা” শীর্ষক এক সেমিনার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নূরমহল হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এতে
সভাপতিত্ব করেন গোমতী ইমুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে
সদ্য নজরুল পদকপ্রান্ত বিশিষ্ট নজরুল গবেষক, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ডিন, বাচিক শিল্পী প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।
প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ পরিবেশ
আন্দোলন (বাপা), কুমিল্লা জেলা-এর সভাপতি বদরুল হুদা জেনু।
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত দিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি, যুব সংসদ
বাংলাদেশ-এর সভাপতি, এশিয়ান স্টেট জার্নাল-এর কান্ট্রি এডিটর, উদ্যোক্তা ও
সংগঠক ইমাম হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা কমার্স কলেজ-এর
অধ্যক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লা জেলা-এর সাধারণ
সম্পাদক মো. হুমায়ূন কবীর মাসউদ।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত
দিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-এনরোলমেন্ট সেক্রেটারি,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, গোমতী ইয়ুথ সোশ্যাল
অর্গানাইজেশন বাংলাদেশের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট গাজী মো. ইকবাল
হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং গোমতী ইয়ুথ
সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা সাংবাদিক মো. রেজাউল
করিম রেজা।
সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব
মোকাবিলা, বৃক্ষরোপণের গুরুত্ব, তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক ও
স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করার বিষযে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে
সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি করা সময়ের দাবি।
অনুষ্ঠানে
কুমিল্লা জেলার ১৭টি উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেদ্দাসেবী সংগঠনের
মধ্যে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ৩৫টি সংগঠনকে সম্মাননা স্মারক,
বই এবং নিমগাছের চারা প্রদান করা হয়।
