সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১:৪৪ এএম |

 বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৪ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
বিশ্বকাপে গোল করেছেন চার জোড়া ভাই। প্রথমে এই কীর্তি গড়েন ওটমার ওয়াল্টার ও ফ্রিটজ ওয়াল্টার। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানিকে প্রথম বিশ্বকাপ জেতাতে দুজনে মিলে সাত গোল করেছিলেন।
১৯৭৪ ও ১৯৭৮ সালে নেদারল্যান্ডসের রানার্সআপ হওয়া দলে ছিলেন উইলি ও রেনে ভ্যান ডে কারখফ। দুজনেই শেষ দিকে গোল করেন।
 তৃতীয় ভ্রাতৃদ্বয় হিসেবে এই প্রতিযোগিতায় ১৯৮২ ও ১৯৯৪ সালের আসরে গোলের দেখা পান সক্রেটিস ও রাই। ব্রাজিলের এই সহোদরের গল্প একটু অন্যরকম। ১২ বছরের ব্যবধানে দুজনেই বিশ্বকাপ অভিষেকে ব্রাজিলকে নেতৃত্ব দেন এবং দুজনই একই দলের (সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া) বিপক্ষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন।
বিশ্বকাপে জালের দেখা পাওয়া শেষ ভ্রাতৃদ্বয় হলেন ডেনমার্কের মাইকেল ও ব্রায়ান লাউড্রপ। ১৯৮৬ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে একটি করে গোল পান মাইকেল, আর ফ্রান্সে ব্রায়ান করেন দুটি গোল।
ওয়াল্টার্স ভ্রাতৃদ্বয় ও ইংল্যান্ডের ১৯৬৬ সালের নায়ক জ্যাক ও ববি চার্লটন কেবল সহোদর হিসেবে বিশ্বকাপ ট্রফি জিতেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২