সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আটকিনসনের ফাইফার, কিউইদের বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১:৪৪ এএম |





 আটকিনসনের ফাইফার, কিউইদের বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
গাস আটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। শেষ দিকে ওপেনার ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের জুটিতে ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু হার থামানো যায়নি। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রানের বড় ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। তাতেই তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
জয়ের জন্য ২৫৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শুরুতে আজ সাজঘরের পথ ধরেন টম ব্লান্ডেল। ফলে ৫৮ রান তুলতেই কিউইরা হারায় ষষ্ঠ উইকেট।
সপ্তম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালায় কনওয়ে-ফিলিপস জুটি। কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়নি জুটিটি। দুজন মিলে তোলেন ৫৩ রান। ৯১ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন কনওয়ে।
এরপর গ্লেন ফিলিপসকে রেখে একে একে সাজঘরের পথ ধরেন নাথান স্মিথ, কাইল জেমিসন, ও ম্যাট হেনরি। আর ৫২ বলে ৪৪ রানে অপরাজিত থেকে যান ফিলিপস।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার গাস আটকিনসন। ১১.৩ ওভারে ৩০ রানের খরচায় পাঁচটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ওলে রবিনসন ও জশ টাং। আর একটি উইকেট পেয়েছেন দলনেতা বেন স্টোকস।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে কিউইদের মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়ে লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসরা করে ২২৬ রান। ফলে টার্গেট দাঁড়ায় ২৫৪ রান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২