
আমিনুল
ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালকে সভাপতি করে
এডহক কমিটি করা হয় বিসিবিতে। সেই কমিটির বেশির ভাগ সদস্যই ক্ষমতাসীন
রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তান-আত্মীয়। যে কারণে অনেকে 'বাবার দোয়া'
ক্রিকেট বোর্ড বলে বিসিবির এডহক কমিটির সমালোচনাও করেছে। তবে এসবে পাত্তা
দিচ্ছেন না তামিম।
আজ রবিবার (৭ জুন) সম্পন্ন হলো বিসিবির পরিচালনা
পর্ষদের নির্বাচন। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এবার 'বাবার দোয়া' ক্রিকেট বোর্ড
তকমা নিয়ে মুখ খুলেন বিসিবি সভাপতি।
তামিম বলেন, 'অনেকে অনেক ধরনের
ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের
দোয়া করতে পারি কি না, ভবিষ্যতে!'
এ সময় তামিম আরো বলেন, 'আমি কিংবা
বোর্ড মেম্বাররা এমন কোনো কাজ করুক যাতে আমরা বিতর্কিত হই, এমন কিছু আমি
চাইব না। আমরা চেষ্টা করব পূর্ণ সততা নিয়ে যাতে কাজ করতে পারি। তবে আমি
নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসেবে ভুল হবেই। ঐ ভুল কত দ্রুত শোধরাতে
পারি তাই মুখ্য।'
