কুমিল্লা
মহানগর ছাত্রদলের এজিএস (সহ-সাধারণ সম্পাদক) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায়
হোসাইন মুহিম্মাত খাঁন চৌধুরীকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু এবং কুমিল্লা মহানগর
ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমুর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন
করা হয়।
এ সময় শতাধিক ছাত্রদল নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের
সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত এজিএসের সাংগঠনিক
দক্ষতা, রাজপথে সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, তরুণ এই নেতৃত্ব আগামী দিনে কুমিল্লা মহানগর ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কুমিল্লা
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু বলেন, “মুহিম্মাত খাঁন চৌধুরী
একজন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় তরুণ নেতা। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা,
দায়বদ্ধতা এবং রাজপথের সক্রিয় ভূমিকা ভবিষ্যতে তাঁকে আরও বড় নেতৃত্বের
জায়গায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সত্য ও ন্যায়ের প্রশ্নে
কখনো অন্যায়ের কাছে আপোষ করা যাবে না। সবসময় আদর্শ ও সংগঠনের স্বার্থকে
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।”
কুমিল্লা মহানগর ছাত্রদলের
সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু বলেন, “রাজপথে সক্রিয় ও কর্মীবান্ধব
নেতৃত্বের প্রতিচ্ছবি হচ্ছে মুহিম্মাত খাঁন চৌধুরী। তাঁর মতো নিবেদিত নেতার
হাতে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে
আমি বিশ্বাস করি।”
