বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: মনিরুল হক চৌধুরী
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ২৪.০৫.২০২৬ ১:৫৫ এএম |


 কুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে  হবে: মনিরুল হক চৌধুরীকুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা। এ ক্রীড়াঙ্গণকে জাগ্রত করতে হবে। কুমিল্লার ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল, সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে।
কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলা শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে গ্রাউন্ড লেভেলে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে কিছু মানুষ এখনো ফুটবলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম। তখন মোহামেডানের স্বর্ণযুগ ছিল। আজ মাঠে বসে মোহামেডানের জয় দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, মোহামেডান আমার কাছে আবেগের জায়গা। মোহামেডানের খেলার খবর শুনেই স্টেডিয়ামে ছুটে এসেছি।
তবে কুমিল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, যা খেলাধুলার জন্য বড় বাঁধা। গত সপ্তাহে স্টেডিয়ামে এসে আমি আশাহত হয়েছি। কাদা-পানিতে ফুটবল খেলা হতে পারে না। এ মাঠে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত জরুরি। 
এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আবেদন করার আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা আবেদন করেন, আমি ব্যবস্থা গ্রহণ করবো। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ মাঠে নিয়ে এসে দেখাবো জেলা পর্যায়ে খেলাধুলার কী বাজে অবস্থা।
পরবর্তীতে কনফারেন্স রুমে কুমিল্লার ক্লাব প্রধানদের সাথে মতবিনিময় করেন তিনি। 
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপলসহ মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রধানরা।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২