বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:২৯ পিএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১১:৩৯ পিএম |

 বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের কাউন্সিলর পদে কুমিল্লার ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মো. উদবাতুল বারী (আবু)মনোনয়ন পেয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সাধারণ পরিষদের কাউন্সিলর হিসেবে তাকে ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু: রেজা হাসান স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে উদবাতুল বারীর মনোনয়ন সংক্রান্ত তথ্য প্রেরণ করা হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
মনোনয়ন ফরমে উল্লেখ করা তথ্য অনুযায়ী, মো. উদবাতুল বারী কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে আবেদন করেন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবির সাধারণ পরিষদে কুমিল্লার প্রতিনিধিত্ব নিশ্চিত হলে জেলার ক্রিকেট উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর নির্বাচনের লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত প্রতিনিধিদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২