বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৩৪ পিএম |




  বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি১৯৯৮ সালের পর স্কটল্যান্ডের প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছিল গত বছর নভেম্বরে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জিতে বিশ্বকাপের টিকিট কাটে তারা। স্কট ম্যাকটমিনের এক চমৎকার ওভারহেড কিকে গোলমুখ খোলে স্কটিশরা, যে গোল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন উদযাপন করতে এবার সেই গোলের আদলে একটি ছবি ব্যাংক নোটে জায়গা পেয়েছে। ডেনমার্কের বিপক্ষে নাটকীয় জয়ের পথে করা সেই ঐতিহাসিক গোলের ছবি দিয়ে ২০ পাউন্ডের সীমিত সংস্করণের নোট উন্মোচন করেছে ব্যাক অব স্কটল্যান্ড।
এই ধরনের ১০০টি নোট ছাপা হয়েছে, যার মধ্যে ৫০টি পাওয়া যাবে সংগ্রাহকদের নিলাম, একটি প্রাইজ ড্র এবং গ্লাসগো ও এডিনবার্গে অবস্থিত দুটি পপ আপ ভল্টের মাধ্যমে। এই প্রক্রিয়া থেকে প্রাপ্ত অর্থ গৃহহীনদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত ‘ক্রাইসিস স্কটল্যান্ড’ নামক একটি দাতব্য সংস্থাকে দেওয়া হবে।
স্কটল্যান্ডের মাঝমাঠের অন্যতম ভরসা ম্যাকটমিনে বলেছেন, ‘দলকে যারা অনুসরণ করে, এই ধরনের মুহূর্ত তাদের সবার জন্য প্রাপ্য। স্কটিশ ব্যাংক নোটে আমার গোলটি দেখে অবিশ্বাস্যরকমের বিশেষ অনুভূতি হচ্ছে।’
ব্যাংক অব স্কটল্যান্ডের স্কটিশ নির্বাহী কমিটির সভাপতি এমা নোবেল জানান, জাতীয় দলের বিশ্বকাপে ওঠাকে ‘স্কটিশ পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত উপায়ে’ উদযাপন করার আকাঙ্ক্ষা থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 
আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ড হাইতি, মরক্কো ও ব্রাজিলের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলবে। বিশ্বমঞ্চে কখনো তারা গ্রুপ পর্ব পার হতে পারেনি। ২৩ ম্যাচে চারটি জয় তাদের সেরা সাফল্য।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২