বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৫১ এএম |

 'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই':  ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা  গড়তে চান জাহাঙ্গীর আলম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক গাজী জাহাঙ্গীর আলম ঠিকাদার। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্ষমতার মোহ থেকে নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে তিনি দীর্ঘ সময় বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের পাশে থাকতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক গাজী খোরশেদ আলম ঠিকাদারের সন্তান।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি দীর্ঘ সময় প্রবাসে থাকলেও নাড়ির টান ভোলেননি। সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আমার মূল লক্ষ্য হলো ব্রাহ্মণপাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদে রূপান্তর করা।”
উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন করতে চাই। আমাদের এই জনপদ হবে সমৃদ্ধশীল। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আমি ব্রাহ্মণপাড়াকে পুরো দেশের কাছে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিত করতে চাই।”
সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব পেলে ব্রাহ্মণপাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলাবাসীর পূর্ণ সমর্থন কামনা করেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২