বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
সাজানো হয়েছে বর্ণিল সাজে
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৪৩ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৫১ এএম |


   কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত  সকাল ৮টায়নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন এবং ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন।
এ উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যেখানে একসঙ্গে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করবেন।
ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে সাজানো হয়েছে বর্ণিল ও নান্দনিক সাজে। পুরো মাঠজুড়ে করা হয়েছে আলোকসজ্জা, রঙিন সাজসজ্জা এবং সৌন্দর্যবর্ধনের নানা উদ্যোগ। মাঠের প্রতিটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ধোয়ামোছার কাজও শেষ হয়েছে। ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
এবারের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আবহাওয়ার বিষয়টিকেও। ঈদের দিন সম্ভাব্য বৃষ্টি বা প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় রেখে পুরো ময়দানে টেন্ট দিয়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। যাতে বৈরী আবহাওয়া থাকলেও ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এবং মুসল্লিদের নামাজ আদায়ে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার নতুন করে যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত কুমিল্লা জিমনেসিয়ামে নারীদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। ফলে এবার পুরুষদের পাশাপাশি নারীরাও কাতারবদ্ধ হয়ে একই সময়ে ঈদের নামাজ আদায়ের সুযোগ পাবেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
সোমবার বিকেলে ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তারা প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২