বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের প্রতি আস্থা নাই হয়ে যাবে : হাসনাত আবদুল্লাহ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ১৮.০৫.২০২৬ ২:০৭ এএম |





 আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতিতে সরকারের প্রতি  আস্থা নাই হয়ে যাবে : হাসনাত আবদুল্লাহকুমিল্লা প্রতিনিধি।। 
এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যে ভাবে তলানীতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি)। 
আজ রবিবার সকাল ১১ টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
এসময় তিনি আরো বলেন, এই সরকারের অনেক গুন, মেঘনা উপজেলায় ৩মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা। এই সরকারের আইনশৃংখলা যে ভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যহত থাকে, তাহলে কিছু দিনের মধ্যে এই সরকারের প্রতি আস্থা নাই হয়ে যাবে। স্বরাস্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্ত তিনি আসলে নিজের স্বরাস্ট্রমন্ত্রনালয় নিয়েই কোন চিন্তা নাই। 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলার সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতৃবৃন্দরা। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ (এমপি) এর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগদান করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২