
শ্রীলংকার
কালথারায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার সাকলাইন
মোস্তফা সাজিদ ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন। সাকলাইন ৯
খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানার-আপ এবং অনূর্ধ্ব-২০ বছরের
খেলোয়াড়দের মধ্যে প্রথম হয়ে স্বর্ণ পদক পান।
গতকাল শেষ রাউন্ডের খেলায়
ফিদে মাস্টার সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টর লিম জোও রিনকে পরাজিত করেন।
স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি র্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ গ্রুপে
ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদক পান। মহিলা
র্যাপিড দাবায় ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক পান।
সাকলাইন
দেশের অন্যতম মেধাবী দাবাড়ু। অল্প বয়সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক
শিরোপা অর্জন করেছেন। স্পেনে একটি বিশেষ প্রশিক্ষণের আমন্ত্রণ পেয়েছিলেন
গত বছর। কিন্তু নানা জটিলতায় শেস পর্যন্ত যেতে পারেননি। গতকাল স্বর্ণ জিতে
আজ সকালে দেশে ফিরেছেন সাকলাইন।
ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬
পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯ তম হন। বয়স
ভিত্তিক গ্রুপে ওপেন অনূর্ধ্ব-১২ তে রায়ান রশিদ মুগ্ধ ৫.৫ পয়েন্ট পেয়ে দশম
স্থান পান। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট
পেয়ে ১৮তম হন। ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে
দশম হন এবং ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে
২৩তম হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৩ পয়েন্ট পান।
অসুস্থতার জন্য তিনি শেষ দুই রাউন্ড খেলেনন
ভারতের গ্র্যান্ড মাস্টার
মিত্রভা গুহ সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে ৭ জন
গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক
মাস্টারসহ ১৩ টি দেশের ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
এশিয়ান কন্টিনেন্টাল
টুর্নামেন্ট খেলতে আজ রাতে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন আন্তর্জাতিক
মাস্টার ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। এই টুর্নামেন্ট
বিশ্বকাপের বাছাই পাশাপাশি ফাহাদের জন্য আরেকটি জিএম নর্ম অর্জনের
ক্ষেত্রও।