বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৩৪ পিএম |


  ‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’

ইনজুরির থাকার পরও স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের। তবে নিজেদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। এবার সেই শঙ্কা উড়িয়ে দিলেন হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোট কাটিয়ে প্রথম ম্যাচেই মাঠে নামতে ইয়ামাল মুখিয়ে আছেন বলে জানান তিনি।
ঘরোয়া মৌসুমের শেষভাগে পেশির চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ইয়ামাল এবং আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনোর দ্রুত রিকভারিতে অত্যন্ত খুশি স্প্যানিশ কোচ। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচের আগেই এই দুই তারকা সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘সে (ইয়ামাল) খুবই উচ্ছ্বসিত এবং মাঠে নামার জন্য প্রচণ্ড উদগ্রীব হয়ে আছে। বয়সে তরুণ হলেও সে মানসিকভাবে দারুণ পরিপক্ক। সে খুব ভালো করেই জানে, এটিই তার উপযুক্ত মুহূর্ত। জীবনে যখনই এমন বড় সুযোগ আসবে, তা দুই হাত বাড়িয়ে লুফে নিতে হয়। কারণ পরবর্তী বিশ্বকাপে আপনি ঠিক কোন অবস্থায় থাকবেন, তা কেউ জানে না।’
কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বাস করেন, বার্সেলোনা ও স্পেনের সতীর্থদের চেনা আবহ ইয়ামালকে বিশ্বমঞ্চে তার সেরাটা দিতে সাহায্য করবে। স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি না থাকা এবং বার্সেলোনার ৮ জন ফুটবলারের অন্তর্ভুক্তির পর দলে এরিক গার্সিয়ার সংযোজন নিয়েও কথা বলেন তিনি। বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের দলগত ভারসাম্য নিয়ে কোচের দাবি, ‘আমাদের স্কোয়াডে বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররা রয়েছে। ইয়ামাল দুর্দান্ত খেলবে, কারণ ওর সতীর্থরা ওকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার জন্য প্রস্তুত।’
গ্রুপ ‘এইচ’-এ স্পেনের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দে লা ফুয়েন্তের শিষ্যরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২