সাম্প্রতিক
সোস্যাল মিডিয়ায় একটি সুপারিশকে ঘিরে সমালোচনার জবাব দেন কুমিল্লা ৬ আসনের
এমপি মনিরুল হক চৌধুরী। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত দুইদিন ধরে
সোশ্যাল মিডিয়ায় আমার একটি সুপারিশকে নিয়ে সমালোচনা হচ্ছে। এসব আলোচনা যারা
করেছেন আমি তাদের অভিনন্দন জানাই। আমি আমার একজন ভোটারের চাহিদার প্রতি
সম্মান জানাতে পেরেছি।
যে ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে তার নাম তাজুল
ইসলাম আমি তাকে চিনি না সে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের একজন সদস্য। একজন
ইউনিয়ন পরিষদ সদস্য ভাতা পায় না সেটা প্রশাসনের প্রতি উল্লেখযোগ্য অভিযোগ। এ
বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি ইউএন কেউ সুপারিশ করেছি। এটা আমার
দায়িত্ব, কারণ আমি তাদের ভোট নিয়েছি আপনাদের ভোট নিয়েছি। ওই ব্যক্তি
অপরাধী কিনা এটা বিচারের দায়িত্ব আমার না, এটা বিচারের দায়িত্ব মামলা
করবে থানা, বিচার করবে আদালত। আমার এই ভাতা প্রাপ্তির সুপারিশে তার বিচারে
বাঁধা প্রাপ্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, আমি জনগণের এমপি। যে
কেউ বিপদে পরে আমার কাছে আসলে সংসদ সদস্য হিসেবে তাঁর জন্য কাজ করা আমার
দায়িত্ব। আমি নির্বাচনের আগে সকলের নিকট ভোট চেয়েছি, আমি বিশ্বাস করি সবাই
আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই কুমিল্লা ৬ আসনের সব জনগণের ভালো মন্দ
দেখার দায়িত্বও আমার।
সে কোন মামলার আসামি কিনা সেটা আমার জানা নেই। কি
মামলা, বাদি কে সেটাও আমি জানিনা। তার মামলার বাদিও যদি কোন প্রয়োজনে আমার
কাছে আসে তার ন্যায় বিচারের জন্য আমি কাজ করব, একইভাবে আসামীর ন্যায়
বিচারের বিষয়ে আমি কাজ করবো। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।
আমার
বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা জানেও না একজন সংসদ সদস এর কাজ কি।
জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। তার জন্য মন
লাগবে, অভিজ্ঞতা লাগবে ধৈর্য লাগবে, সাহস লাগবে এবং সক্ষমতা লাগবে।
এসব
সম্পর্কে যারা অজ্ঞ এ ধরনের অসম্পূর্ণ বক্তব্য দিয়ে চরিত্র হরণ করা তাদের
দায়িত্ব। আগেও দেখেছি বর্তমানেও দেখছি ভবিষ্যতে দেখবো। যারা এর পিছনে জড়িত
সতর্ক হোন।
তিনি আরও বলেন, আপনারা আগে একজন জণপ্রতিনিধির কাজ কি সেটা জানুন, তারপর সমালোচনা করেন।
আমি কুমিল্লার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কুমিল্লার উন্নয়নে আমাকে কাজ করতে দিন।
ইতিমধ্যে
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, ওয়াসা গঠন, সিটি করপোরেশনের সীমানন
বৃদ্ধি, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে বৈঠক, ঢাকা কুমিল্লা
বিকল্প সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে।
পদুয়ারবাজারে রেল
ওভারপাস সম্প্রসারণ, আন্ডারপাস নির্মানের বিষয়েও কাজ চলমান। আমার কাজে
বাঁধা না হয়ে, ষড়যন্ত্র না করে কুমিল্লার উন্নয়নে সামিল হোন।
