শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে কুমিল্লা সদর দক্ষিণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
মো. মিজানুর রহমান
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ২৮.০১.২০২৬ ১:৩৪ এএম |



 কৃষিজমির টপ সয়েল  কাটার দায়ে কুমিল্লা  সদর দক্ষিণে ১ লাখ ৫০  হাজার টাকা জরিমানাসরকারি নিষেধাজ্ঞা অমান্যকরে তিন ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার ঘটনায় জোড়কানন (পূর্ব) ইউনিয়নের বিঞ্চুপুর এলাকায় গত সোমবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার ভাটপাড়া ধনপুর গ্রামের রুবেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
সূত্র জানায়, সোমবার বিকেল ৫.৩০ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের বিঞ্চুপুর এলাকায় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার ঘটনায় অভিযুক্ত স্থানীয় ভাটপাড়া ধনপুর গ্রামের নুরুল হকের পুত্র মো. রুবেল (৩৩) কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রীর সাথে জড়িত ব্যক্তি ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি ট্রাক্টর এবং পিকআপ উপজেলার যেখানেই পাওয়া যাবে সেখানেই জব্দ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, কোনোভাবেই তিন ফসলী জমির টপ সয়েল বিক্রীর সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। 

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২